বিজ্ঞাপন

কাঞ্চন পৌরসভায় আমিরুলের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমনের নেতৃত্বে কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকা থেকে র‍্যালি শুরু হয়ে পৌর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাদিতে পথসভা করেন নেতাকর্মীরা।

এতে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কবির হোসেন,পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন রুমি,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফায়জুর রহমান বাবলু,পৌর যুবদল নেতা আনিসুর রহমান শরীফ, সাদ্দাম হোসেন মুরাদ, কাইয়ুম, ফারুক, ইউসুফ, সুজন, আলামিন, ফয়সাল, জাকির, শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

আমিরুল ইসলাম ইমন তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে সত্যিকারের উন্নয়নে, সমৃদ্ধি আনয়নের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। তাই বিএনপির প্রতীক ধানের শীষ বিজয়ী করতে আমরা রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সবাই বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে মাঠে আছি। থাকবো।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন