ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের টিকিট কালোবাজারি বিরোধী অভিযানে দুইজনকে গ্রেফতার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে আজমপুর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার আজমপুর এলাকার বাবুল মিয়া (৪৩) এবং একই গ্রামের মুসা মিয়া (৫৯)।
আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ট্রেনের টিকিট নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রয়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১৮ আসনের ছয়টি ট্রেনের টিকিট, একটি বাটন ফোন এবং নগদ ২,৫৭০ টাকা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে এসব আলামত জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : আখাউড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খাবার বিতরণ ও আলোচনা সভা


