০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
22.9 C
Dhaka
০২/০৩/২০২৬, ৫:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের মাঝে ছাগল বিতরণ

নেত্রকোনায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের জন্য সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের ছাগল ও ছাগলের গৃহ নির্মান সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ পূর্বে এ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ভেটেরিনারি সার্জন শীলা দাস, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড় প্রমুখ।

পরবর্তীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগীদের ১০০ পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়।

এছাড়াও ২৫ কেজি ছাগলের খাবার, গৃহ নির্মাণের জন্য চারটি করে সিমেন্টের পিলার, দুটি করে টিন এবং পাঁচটি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের মাঝে সামান্য এই উপহার দিতে পেরে আমার খুবই ভাল লাগছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে শরীক হতে পেরেছি এটাই আনন্দের বিষয়। প্রদত্ত জিনিসগুলো যত্ন নেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনার সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন বিদেশী মদ জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন