বিজ্ঞাপন

চেম্বার নির্বাচন স্থগিত হওয়ায় ইউনাইটেড বিজনেস ফোরামের দুঃখ প্রকাশ!

দীর্ঘ প্রতীক্ষিত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১ নভেম্বরের নির্বাচন স্থগিত হওয়ায় ইউনাইটেড বিজনেস ফোরাম গভীর দুঃখ প্রকাশ করছে।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা চলাকালীন গণসংযোগে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী সমাজে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, নির্বাচন স্থগিতের ফলে সেই প্রত্যাশা ও উদ্দীপনার মাঝে যে হতাশা নেমে এসেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের রায়ই প্রকৃত নেতৃত্ব নির্ধারণের একমাত্র মাধ্যম। যাঁরা সাধারণ ভোটারদের ওপর আস্থা না রেখে মামলা-মোকদ্দমার মাধ্যমে নির্বাচন স্থগিতের উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করি তাঁরা ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানিয়ে ভবিষ্যতে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।

ইউনাইটেড বিজনেস ফোরাম চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ী সমাজের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারাবদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : বিশেষ সহকারী ও উপপ্রেস সচিবের বক্তব্যে বিজিএমইএ’র প্রতিবাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন