২২/০২/২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
30.9 C
Dhaka
২২/০২/২০২৬, ১২:৫২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

বিজ্ঞাপন

আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র জানিয়েছে।

এর আগে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। তবে সংবিধানের বিধান মতে, সংসদ ভেঙে দেওয়ার প্রেক্ষাপটে বিগত শেখ হাসিনার সরকার বিলুপ্ত হলেও স্পিকার পদ বহাল ছিল।

অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

প্রসঙ্গত, রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সাবেক সংসদ সদস্য শিরীন শারমিন চৌধুরী টানা তিন মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন