বিজ্ঞাপন

১১ রান করেই বিশ্ব রেকর্ড বাবর আজমের

সিরিজের প্রথম ম্যাচেই সুযোগ ছিল রেকর্ডটা গড়ার। কিন্তু ওই ম্যাচেই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন—বাবর আজমের রেকর্ডটি নিজেদের চোখে দেখার জন্য।

বিজ্ঞাপন

কিন্তু দক্ষিণ আফ্রিকা এত কম রান করেছিল যে, এই ম্যাচেও রেকর্ডটা বাবর গড়তে পারবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। কারণ, দক্ষিণ আফ্রিকা ১১০ রানে অলআউট হয়ে গিয়েছিল।

পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব মিলে জয়ের পথে তরতর করে এগিয়ে যাচ্ছিলেন। ৫৪ রানের জুটি গড়ে ফেলেছিলেন তারা দু’জন। লাহোরের দর্শকরাও তখন অস্থির হয়ে উঠছিলেন—বাবর আজম কখন মাঠে নামবেন, কখন রেকর্ড গড়বেন, সেটাই দেখতে চাচ্ছিলেন।

৫৪ রানের মাথায় সাহিবজাদা ফারহান আউট হতেই উল্লাসে ফেটে পড়ে লাহোরের দর্শকরা। দেখে মনে হচ্ছিল, প্রতিপক্ষ দলের কোনো ব্যাটার আউট হয়েছেন। কিন্তু না, ফারহানের আউট মানেই বাবর আজমের মাঠে নামার সুযোগ তৈরি হওয়া।

বাবর আজম মাঠে নেমেই বাউন্ডারি মেরে লাহোরের দর্শকদের মাতিয়ে তুললেন। একপ্রান্তে সাইম আইয়ুব খেলছিলেন ৩৮ বলে ৭১ রানের ঝোড়ো ইনিংস। তবে ঠিকই প্রয়োজনীয় ৯ রান তুলে ফেললেন বাবর আজম। ১১ বলে ৯ রান করেই রোহিত শর্মাকে ছাড়িয়ে গেলেন তিনি। তখনই লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম দাঁড়িয়ে শ্রদ্ধা জানালো তাকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান এখন ১২৩ ইনিংসে ৪,২৩৪। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিতের রান ১৫১ ইনিংসে ৪,২৩১। অর্থাৎ, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর আজমই এখন সর্বোচ্চ রানের অধিকারী। শেষ পর্যন্ত বাবর আজম অপরাজিত থাকেন ১১ রানে।

পড়ুন : কোচ সালাউদ্দিন-সিমন্সকে নিয়ে যা বললেন লিটন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন