১১/০২/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চাঁদপুরের লঞ্চ আটকে গেছে ডুবোচরে, রাতে ডাকাত আতঙ্কে যাত্রীরা

চাঁদপুরের একটি যাত্রীবাহী লঞ্চ গজারিয়া এলাকায় ঢাকা যাওয়ার পথে ডুবোচরে আটকে গেলে রাতে ডাকাত আতঙ্কে কান্নাকাটি করতে থাকেন যাত্রীরা। কেননা ঘন কুয়াশায় রাতে এ রুটে পূর্বেও ডাকাতির ঘটনা ঘটেছে।

১ নভেম্বর শনিবার রাত ১১টায় লঞ্চ ডুবচরে আটকে থাকার তথ্য নিশ্চিত করেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য।

জানা যায়, বিকাল ৫টায় ঢাকার উদ্দ্যেশ্যে চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় বোগদাদিয়া-৭ লঞ্চটি। পরে রাত ৮টায় ঝড়ের কবলে ও ঘনকুয়াশায় গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবচরে আটকা পড়ে লঞ্চটি। এতে লঞ্চে থাকা যাত্রীরা ডাকাত আতঙ্ক ও নানা ভয়ে থাকার খবর পেয়ে ২টি লঞ্চের মাধ্যমে যাত্রীদের উদ্ধার কাজ শুরু করা হয়।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, রাত ৯টার পর চাঁদপুর লঞ্চঘাট থেকে এমভি ইমাম হাসান-৫ লঞ্চ এবং এরপর ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ এসে যাত্রীদের নিরাপদে সড়িয়ে নিয়েছে। কোন হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনো ওখানেই রয়েছে। হয়তো জোয়ার এলে ডুবচর থেকে নামানোর কাজ শুরু হবে। আমরা নৌ পুলিশকে লঞ্চটির নিরাপত্তা দেয়ার কথা জানিয়েছি।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের হাইমচরে মসজিদের ছাদে মিললো অর্ধগলিত লাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন