২৪/০২/২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ২০:১৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুত এনসিপি

জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ কথা জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরেই এগোচ্ছি। হয়তো এই মাসের মধ্যেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। আমাদের অনেকেই নিজেদের এলাকায় কাজ করছেন।”

ঢাকা থেকে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনার কথাও জানান নাহিদ। তিনি জানান, “যদিও আমরা নতুন রাজনৈতিক দল, তবে প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকলে চলবে না। দেশের স্থিতিশীলতার জন্য দ্রুত, ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন। আমরা সেই অনুযায়ী সর্বাত্মক প্রস্তুতি নেব।”

নাহিদ আরও বলেন, “এ নির্বাচন আমাদের জন্য প্রথম চ্যালেঞ্জ এবং টেস্ট হবে। ভালো করি বা মন্দ করি, তা জনগণ বিচার করবে। তবে আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি।”

পড়ুন: দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন