১০/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পদ্মায় পানির হিস্যার দাবিতে এক মঞ্চে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টাসহ তিন সাবেক এমপি


তিনজনই চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। তাদের মধ্যে দুই জন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও একজন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ সম্পাদক। অথচ একমঞ্চে তাদের দেখা যায়নি অনেক বছর। অবশেষে দেখা মিলল সেই দৃশ্যের। এক মঞ্চে সাবেক তিন সংসদ সদস্য, এমন ঘটনার সাক্ষী হয়ে রইল চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হল।

রবিবার (০২ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর অববাহিকায় পানির নায্য হিস্যার দাবিতে এক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ।

চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ সাটু হলে গঙ্গা ও পদ্মা নদীর ন্যায্য পানি বন্টনের দাবিতে এই মতবিনিময় সভার আয়োজন করেন বিএনপির সাবেক তিন এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মো. হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, অধ্যাপক মো. শাহজাহান মিঞা।

বক্তৃতার শুরুতেই সাবেক তিন সংসদ সদস্যের এক মঞ্চে উপস্থিতি তৎপর্যপূর্ণ বলে অভিমত ব্যক্ত করেন মো. হারুনুর রশীদ। তিনি বলেন, আমরা সাবেক তিন এমপি আজকে এক মঞ্চে উপস্থিত হয়েছি। এতে চাঁপাইনবাবগঞ্জ জেলার জাতীয়তাবাদী শক্তির নতুন প্রাণ স্পন্দন তৈরি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা হচ্ছে বিএনপির দূর্গ। আগামী নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন আরা তারেক রহমানকে উপহার দেব।

বিএনপি ক্ষমতায় গেলে বাঁধ নির্মাণসহ পানির নায্য বন্টন নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা ও সাবেক এমপিরা। এসময় বিএনপির সাবেক এমপিরা আগামীতে পদ্মা নদীর পানির দাবিতে উপজেলা ও জেলা পর্যায়ে সমাবেশের ঘোষনা দেন। মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা চাইনিজ রফিকের জামিন মঞ্জুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন