২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
২৭/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলের ৭টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলে ৮টি আসনের মধ্যে ৭টি আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। তবে টাঙ্গাইল-৫ আসনের তালিকা প্রকাশ করা হয়নি।

প্রকাশিত তালিকা অনুযায়ী- টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, টাঙ্গাইল- ২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ারে) আসনে উপজেলা বিএনপি’র সদস্য রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এবং টাঙ্গাইল টাঙ্গাইল- ৮ আসনে বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়।
এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।

অপরদিকে নাম ঘোষণার পর সর্থকদের উল্লাস করতে দেখা গেছে।

সংশ্লিষ্ট্য সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৮টি আসনের মধ্যেই সব কয়টি আসনের বিএনপি’র একাধিক প্রার্থী ছিলো। এর মধ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে একাধিক প্রার্থী থাকলেও কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগে করেছেন। বিএনপি’র নেতাকর্মীদের ধারণা ছিলো- টুকু ও ফরহাদের মধ্যে যে কেউই টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পাবেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলের কালিহাতীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন