25.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ২১:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে ৩ বছরের শিশুকে ধর্ষণ

গোপালগঞ্জ সদরে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় একজন কে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার ( ৪ অক্টোবর) গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের শষাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানাগেছে, ধর্ষণের শিকার ওই শিশু তার দাদার সাথে বাড়ির পাশে দোকানে যায়। পরে ওই শিশু দোকান থেকে বাড়ি ফেরার পথে পাশের বাড়ির মাসুদ মোল্লার ছেলে রোহান (১৪) ডেকে ঘরের ভিতর নিয়ে ধর্ষন করে। শিশুর চিৎকারে তার মা সম্পা বেগম তাকে উদ্ধার করে। এসময় ধর্ষক রোহান পালিয়ে যায়।

পরে পরিবারের সহযোগিতায় আহত অবস্থায় ওই শিশু কে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে।
এঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে শিশু সারার মা বলেন, সকালে আমার মেয়ে তার দাদার সাথেবাড়ি পাশে চায়ের দোকানে যায়। দোকান থেকে বাড়ি আসার পরে পাশের বাড়ির রোহান মোল্লা তাকে ডেক নিয়ে ধর্ষন করে। আমার মেয়ের চিৎকারে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

এ বিষয় গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, এঘটনায় একজন কে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পড়ুন: দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ঝুমা তালুকদার গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন