28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কালীগঞ্জে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

ঝিনাইদহের কালীগঞ্জে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শহরের ভূষণ স্কুল মাঠ থেকে বর্ণাঢ্য রালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

সে সময় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়াহেদ আলী লস্কর, মোশাররফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে হাজার নেতাকর্মী র‌্যালিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সচল হয়েছিল। তারই ধারাবাহিকতায় ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন