জোয়াও কানসেলোর বিপজ্জনক ক্রসে বল ভেসে গেল পেনাল্টি এরিয়ায়। পেদ্রো নেতোর হেড ক্রসে পর্তুগালের এই স্কোয়াডের সর্বকনিষ্ঠ খেলোয়াড় নেভেস লাফিয়ে হেড করলেন। ম্যাচ ঘড়িতে তখন সময় ৫ মিনিট ৩২ সেকেন্ড, চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম গোলে এগিয়ে গেল পর্তুগাল।
এরপর কঙ্গো পাঁচ মিনিট পর প্রথম আক্রমণে গেল। উইসা জায়গা বের করে লক্ষ্যে শট নিলেন। অল্পের জন্য গোলপোস্ট ঘেষে বেরিয়ে গেল বল। দুই মিনিট পর আরেকটি সুযোগ। বাকাম্বুর বক্সের প্রান্ত থেকে নেওয়া শট আরাউজো ব্লক করে ফেরালেন।
এই দুটি আক্রমণেই যেন কঙ্গো চমক দেখানোর আত্মবিশ্বাস পেয়ে গেল। যার শেষটা ছিল চমৎকার। হাফটাইমের আগে শেষ শটে সমতা ফেরাল তারা। নিজেদের ৫২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোলের দেখা পেল কঙ্গো। মাসুয়াকুর ক্রসে উইসা হেড করে দিয়োগো কস্তাকে পরাস্ত করলেন।
দলের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো প্রথমার্ধে ছিলেন একেবারে বিবর্ণ। মাত্র ১৭ বার বলে পা লাগাতে পেরেছেন তিনি, দলের অন্য যে কারও চেয়ে কম।