০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাসুদুজ্জামান এর পক্ষে বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা


নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে বিপ্লব ও সংহতি দিবস’র তাৎপর্য বিষয়ক আলোচনা সভা আয়োজন করা হয়েছে। রবিবার বিকালে নগরীর ১২ নং ওয়ার্ডের ডন চেম্বার এলাকায় ওই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু।

আব্দুস সবুর খান সেন্টু বলেন, একুশে ফেব্রুয়ারির পরে বাহান্নর ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা এই মাটির সন্তানরাই। এটা খানপুরের মাটি; এই মাটির মানুষ কখনো ভারতীয়দের সাথে আপস করেনি। আমরা বিপুল ভোটে খানপুর-হাজীগঞ্জের নিরক্ষর সংখ্যাগরিষ্ঠের ভোটে মাসুদুজ্জামান মাসুদকে জয়যুক্ত করব।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি গোলাম মোস্তফা সাগর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সহ বিষয়ক সম্পাদক এরশাদ আহমেদ, যুবদলের প্রতিষ্ঠাকালীন নেতা মরিরুজ্জামান মনিরসহ বিএনপি, জাসাস, যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার নেতৃত্বে গণমিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন