বিজ্ঞাপন

তারেক রহমান যাকেই নমিনেশন দিবেন তার পক্ষেই ভোট করবো : ডা: ইব্রাহিম রহমান বাবু

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগ এক র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন হরিনাকুন্ডু থানা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালিটি হরিনাকুন্ডু হল বাজার থেকে শুরু হয়ে উপজেলা মোড় হয়ে হরিনাকুন্ডু একতারা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা: ইব্রাহিম রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. সিরূ, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব মন্ডল।

সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য জমির মোল্লা। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম খোকন।

এসময় বক্তরা বলেন বাংলাদেশের ইতিহাসে বিপ্লব ও সংহতি দিবসের অবদান অনস্বীকার্য। বিপ্লব ও সংহতি দিবস না আসলে দেশের গনতন্ত্র সুনিশ্চিত হতো না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যাকেই ধানের শীষ দিবেন আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে তার পক্ষে মাঠে থাকবো। জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দের সাম্প্রতিক সময়ের বক্তব্যের সমালোচনা করে বাবু বলেন আমরা দল করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের। আপনারা কথায় কথায় বলেন আপনাদের পছন্দের ব্যাক্তিকে মনোনয়ন না দিলে গণপদত্যাগ করবেন, অফিসে তালা লাগাবেন, ঝিনাইদহ অচল করে দিবেন। আপনারা কাদের রাজনীতি করেন? দল যাকেই নমিনেশন দিবে আমরা তার পক্ষেই কাজ করবো। দেশনায়ক তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।

এসময় তিনি কারোর হঠকারী সিদ্ধান্ত বা বিভ্রান্তিকর কথায় পড়ে কোন ভুল পথে না বাড়াতে জনগণ ও দলীয় নেতাকর্মীদের সতর্ক করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে যুবলীগ নেতাকে পিটিয়ে পুলিশে দিলো জনতা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন