২৭/০২/২০২৬, ১৬:১৪ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৬:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পঞ্চগড়ে শীতের আমেজ, তাপমাত্রা ১৪ ডিগ্রি

পঞ্চগড়ে ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। ভোর-সকালে বইছে ঠান্ডা বাতাস, বাতাসে মিলছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে থাকায় শীত ও গরমের মিশ্র আবহাওয়া বিরাজ করছে জেলাজুড়ে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমেছে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ভোর ও রাতে বাড়ছে শীতের প্রভাব, ফলে অনেকে এখন থেকেই পাতলা শীতের পোশাক ব্যবহার শুরু করেছেন।

এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা স্পষ্ট দেখা যায় না।

বিজ্ঞাপন

পড়ুন : বায়ুদূষণের তালিকায় আজ বিশ্বে তিন নম্বরে ঢাকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন