20.6 C
Dhaka
০৬/০৩/২০২৬, ৬:২১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারতে যাওয়ার সময় বেনাপোলে ইমিগ্রেশনে আওয়ামী লীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় বেনাপোলে দীপক কুমার বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশাসের ছেলে।

স্থানীয় একটি সূত্র বলেছে, দীপক কুমার বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তবে, তিনি দলটির কোন স্তরের নেতা এই রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি

সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৬ টার দিকে দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সাথে নিয়ে ভারতে যাচ্ছিলেন। তিনি বেনাপোল ইমিগ্রেশনে গেলে সার্ভারে তার পাসপোর্ট স্ক্যান করলে ‘স্টপ’ লিস্টে দেখা যায়।
এসময় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় মাগুরা সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এই নেতার বিরুদ্ধে

পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক দীপক কুমার বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) মানিক কুমার সাহা জানিয়েছেন, সোমবার সন্ধ্যায়ই গ্রেপ্তার দীপক কুমারকে মাগুরা সদর থানা পুলিশ এসে নিয়ে যাবে বলে জানিযেছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন