২৪/০২/২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৬:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এই শীতের ট্রেন্ড: রঙে রঙে ফ্যাশনের উষ্ণ গল্প

বছরের শেষে শীতল ছোঁয়াতে যেমন গরম চায়ের পাশাপাশি জায়গা নেয় কফি বা হট চকলেট, তেমনি পোশাকেও আসে নতুন রংয়ের ছোঁয়া।

বিজ্ঞাপন

ফ্যাশন জগৎ বলছে— গাঢ় ও মাটির রংয়ের পাশাপাশি উজ্জ্বল লাল, বেগুনি, এমনকি হালকা গোলাপিও থাকবে এবার শীতের পোশাকের রংয়ের রাজ্যে।

চকলেট বাদামি: কালোর বিকল্পে নতুন নিরপেক্ষতা

এই শীতের সবচেয়ে জনপ্রিয় রংগুলোর একটি হল চকোলেট বাদামি।

পোশাক ডিজাইনাররা বলেন, “চকলেট রংটি এখন এক নতুন ধারা তৈরি করেছে, কারণ এটি কালোর মতোই মার্জিত হলেও এতে রয়েছে উষ্ণতা ও গভীরতা।”

যারা প্রথমবার এই রংয়ে পোশাক পরতে চান তারা বেল্ট, ব্যাগ বা জুতার মতো আনুষঙ্গে দিয়ে শুরু করতে পারেন।

শীত ছাড়াও বাদামি রংটি সহজেই মানিয়ে যায় শরতের অন্য উষ্ণ রংগুলোর সাথে। যেমন- কমলা, টেরাকোটা বা বেইজ রং।

বেগুনি: রাজকীয় সৌন্দর্যের প্রতীক

বেগুনি রংয়ের বিশেষত্ব হল এটি প্রায় সব ধরনের ত্বকের সঙ্গে মানিয়ে যায়। হালকা ল্যাভেন্ডার থেকে গভীর ‘পাম’- সব রকম শেডে-ই শীতের পোশাকে দারুণ মানায়।
একটি ল্যাভেন্ডার কাশ্মির সোয়েটারের সাথে সাদা ট্রাউজার বা অফিসে পরার জন্য ‘পাম’ রংয়ের ব্লেজার দারুণ মানিয়ে যাবে
“বেগুনি রংয়ের ভেলভেট পোশাক আবার উৎসবের অনুষ্ঠানের জন্য নিখুঁত”

বারগান্ডি: গাঢ়তার মধ্যেও রংয়ের প্রাণ

বেগুনির কাছাকাছি এক অনন্য ‘শেইড’ হল বারগান্ডি, যা এবারের শীতেও রংয়ের তালিকায় শীর্ষে।
বারগান্ডি শীতের রংগুলোর মধ্যে সবচেয়ে সাহসী এবং অভিজাত। এটি গাঢ় হলেও রংয়ের উপস্থিতি জোরালো।
কালোর বিকল্প খুঁজলে বারগান্ডি হতে পারে চমৎকার পছন্দ। সঙ্গে ক্রিম, ধূসর, নেভি বা ট্যান রংয়ের মিশ্রণ পোশাককে আরও ভারসাম্যপূর্ণ করে তোলে।

চেরি লাল: উজ্জ্বলতার ছোঁয়া


প্রতিটি শীতেই লালের উপস্থিতি দেখা যায়। তবে এবার বিশেষভাবে জনপ্রিয় হচ্ছে চেরি লাল।
শীত আসার আগেই এই রং হয়ে উঠেছে আকর্ষণীয়। শীতে যে কোনো অনুষ্ঠানে লম্বা গাউন, শাড়ি, সোয়েটার ও ওভারকোটের জন্য লালকে বেছে নেওয়া যায়।
যারা সাহসী ‘লুকে’ যেতে চান তারা মাথা থেকে পা পর্যন্ত লাল পোশাক পরতে পারেন। আবার চাইলে ব্যাগ, স্কার্ফ বা হিলের মাধ্যমে রংয়ের ছোঁয়া দেওয়া যায়।

বরফ নীল: শীতলতার আভিজাত্য

‘আইসি ব্লু’ বা বরফ নীল রংটি এবারের শীতের আরেকটি ট্রেন্ড। এটি পোশাকে এক ধরনের পরিশীলিত ঠাণ্ডা-ভাব এনে দেয়।
শীতকালীন পোশাক সংগ্রহেও এ বছর এই রংয়ে তৈরি হবে বলেই ধারণা মেলে।
একটি হালকা নীল টার্টলনেক, সোয়েটারের সঙ্গে ধূসর প্যান্ট এবং রুপালি গয়না পরলে দর্শনটা হয়ে উঠবে আধুনিক ও পরিপাটি।

গাঁদা হলুদ: সূর্যের উষ্ণতা শীতে

এই বছর জুড়ে হলুদ রংয়ের বিভিন্ন শেইড জনপ্রিয় ছিল। বাটার ইয়েলো, লেমন; আর এখন শীতে উষ্ণ মেরিগোল্ড বা গাঁদা হলুদ। এই রং প্রকৃতির রোদেলা দিনের মতোই উষ্ণ।
তাই সিল্ক বা ফুলেল পোশাকে এই রং ব্যবহার করা যায়। গাঁদা রং শুধু শীতের অন্ধকারকে ভাঙে না, মনকেও প্রফুল্ল করে।

নরম সবুজ: প্রকৃতির স্নিগ্ধতা

গ্রীষ্মের উজ্জ্বল সবুজকে বিদায় জানিয়ে এবারে জায়গা নিচ্ছে মিউটেড গ্রিন, অর্থাৎ ধূসর–সবুজ, অলিভ বা ধোঁয়াটে টিল রং। এই সবুজ রংগুলো বেইজ, ক্রিম বা টপ শেইডের সঙ্গে মানিয়ে যায়।
ক্যাজুয়াল লুকের জন্য অলিভ সবুজ ট্রাউজারের সঙ্গে আইভরি বোম্বার জ্যাকেট পরা যায়। আবার একটু সাজানো ‘লুক’ চাইলে টিয়েল রংয়ের সোয়েটার ও কালো প্যান্ট জুটি দারুণ মানাবে।

হালকা গোলাপি: কোমলতার নতুন সংজ্ঞা
রংয়ের এই তালিকার সবচেয়ে চমকপ্রদ সংযোজন হলো পাউডার পিংক বা হালকা গোলাপি। এটি একদিকে কোমল, অন্যদিকে ফ্যাশনে দেয় আধুনিক ছোঁয়া।এই রংয়ে দেখা যায় সোয়েটার, প্যান্টের দারুণ সংমিশ্রণ। গোলাপি রংয়ে পুরো পোশাক পরলে সেটি ট্রেন্ডি লুক দেবে, আবার শুধু ব্যাগ বা জুতার মাধ্যমে যোগ করলেও তা যথেষ্ট নজরকাড়া।

গত কয়েক বছরে হালকা গোলাপি রংয়ের ট্রেন্ড চলে আসতে দেখা যাচ্ছে যা এ বছরেও থাকবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

পড়ুন- জেন আলফার ‘সিক্স সেভেন’

দেখুন- নাইজেরিয়ায় বেলনাইজা স্টাইলে “ইন ফুল ব্লুম”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন