20 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৬:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কতৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দুইটার দিকে সদর উপজেলার উলপুরে অবস্থিত ব্যাংকটির একটি শাখায় এঘটনায় ঘটে।

ব্যাংকটির ফিল্ড অফিসার নাগর আলী জানান, রাত দুইটার দিকে একটি কালো মাইক্রোবাসে করে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে অফিস লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এসময় অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যাক্তি তাদের ধাওয়া দিলে তার দিকে লক্ষ্য করে বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে নিরাপত্তা কর্মীর কিছু না হলেও ভবনের হল ছাদে আগুন ধরে যায়। ব্যাংকটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ আলম বলেন, রাত দুইটার দিয়ে কালো মাইক্রোবাসে করে এসে বেশ কয়েকজন দুর্বৃত্ত উলপুর গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ প্রক্রিয়া চলমান।

পড়ুন: মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জাল দলিল করার অভিযোগ

দেখুন: গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেলে তীব্র জনবল সংকট |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন