১০/০২/২০২৬, ১৭:৫৬ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নিষিদ্ধ আওয়ানীলীগের লকডাউনের প্রতিবাদে চরফ্যাশনে ছাত্রশিবিরের বিক্ষোভ

নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা ও পৌরসভা শাখা।

বৃহস্পতিবার(১৩ নভেম্বর) বিকেলে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের উত্তর পাশে ডাইরেক্ট বাসস্টান্ডে এসে পথ সভায় মিলিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ছাত্রশিবিরের ভোলা জেলা সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান।

বক্তারা, আওয়ামী লীগকে হুশিয়ারী দিয়ে বলেন, জনগণের সাথে ফাসিবাদী আচরণ করে দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। জুলাই আন্দোলনে আপনাদের গণহত্যার কথা আপনারা ভুলে গেলেও ভুক্তভোগী জনগণ ভুলেনি। নতুন করে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা ভুলেও করবেন না, তাহলে তীব্র জনরোষ থেকে আওয়ামী লীগের কেউ রক্ষা পাবেনা।

মিছিল ও পথসভায় ছাত্রশিবিরের চরফ্যাশন উপজেলা সেক্রেটারী সাইফুল ইসলাম, পৌর সভাপতি হাফেজ হাসানুল বান্না,পৌর সেক্রেটারী মো: সাজিদ সহ কয়েক হাজার কর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ভোলা-৪ আসনে এনসিপির মনোনয়ন পাচ্ছেন যুবশক্তির কেন্দ্রীয় নেতা শাহাদাত খন্দকার মঞ্জু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন