কুষ্টিয়ায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুললেন আমির হামজা

কুষ্টিয়ায় সারের ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে ডিসি সহ কমিটির অন্য সদস্যদের শাস্তি দাবী করেছেন সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ শনিবার বিকেলে শহরের জগতিস্থ মিলের গেটের সামনে কুষ্টিয়া সুগার চালুর দাবীতে জামায়াত আয়োজিত এক সমাবেশ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমির হামজা বলেন, নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি প্রত্যেকটি ডিলারের কাছ থেকে ১০থেকে ১৫লাখ টাকা নিয়ে সেগুলো বিক্রি করা হয়েছে। আমাদের আইওয়াশ করা হয়েছে। আমার আসনে ১৪ সারের ডিলার আছে ১৪টায় বিক্রি হয়ে গেছে। এর সাথে যারা জড়িত আছে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বিশেষ করে সভাপতি (কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান) যে আছে।

এসময় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসাইন।

জামায়াতের কুষ্টিয়া জেলা সেক্রেটারি এনামুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি এস এম মহসিন আলী, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুষ্টিয়া শহর শাখার সভাপতি লাকনুর রহমান জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সরকার কুষ্টিয়া সুগারমিল সহ অনেক গুলো শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্তের পর কুষ্টিয়া সুগার মিল চালুর দাবিতে সমাবেশ করেছে জামায়াতের নেতাকর্মিরা। সমাবেশে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর বলেন, সরকার কুষ্টিয়া সুগার মিলকে অলাভজনক দেখিয়ে বন্ধ করে রেখেছে। অথচ অতীতে মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকাকালে এই মিলকে লাভজনক অবস্থানে নিয়ে যাওয়ার নজির রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি অনতিবিলম্বে কুষ্টিয়া সুগার মিল চালু করার দাবি জানান। তিনি আরো বলেন, আপনারা যদি না পারেন, তাহলে এই মিল আমাদের হাতে দিয়ে দিন। আমরা দেখিয়ে দেব, কীভাবে এই মিলকে লাভজনক করতে হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বেসরকারি শিক্ষকদের ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন: আজিজী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন