ইতালীর ইতিহাসে বাংলাদেশীদের অবস্থান কে সম্মানীত স্থানে এনে দিয়েছে, ২৩ বছর বয়সী মেহেদি হাসান নূর । বাবা-মা ছিলেন বাংলাদেশি অভিবাসী।তবে ইতালিতেই মেহেদির জন্ম ও বেড়ে ওঠা।
সম্প্রতি এই তরুণ ইতালির রাষ্ট্রীয় পুলিশ বাহিনীতে (Polizia di Stato) অফিসার হিসেবে যোগ দিয়েছেন! এই প্রথম ইতালির পুলিশ প্রশাসনে বাংলাদেশী নাগরিক এর পদার্পণ।
মেহেদি এখন পাদুয়া শহরে কর্মরত। ইতালির মিডিয়াকে তিনি বলেছেন, “যে দেশ এবং সম্প্রদায় আমার পরিবারকে স্বাগত জানিয়েছে, আমি এখন সেই দেশের সেবা করতে চাই।”
এটি শুধু একটি চাকরির গল্প নয়; এটি কৃতজ্ঞতা, এবং সফল একীকরণের এক অসাধারণ উদাহরণ।ইতালির পুলিশ তাদের ২০২৬ সালের অফিসিয়াল ক্যালেন্ডারের মডেল হিসেবেও মেহেদিকে বেছে নিয়েছে! বাংলাদেশী তরুণের সাফল্যে গর্বিত বাংলাদেশীরা। শুভকামনা জানিয়েছেন ইতালী প্রবাসী নাগরিক।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

