24.9 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো সিএনজি যাত্রীর

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক সিএনজি যাত্রীর। এঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ী পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি যাত্রী হলেন, নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫)। আহতরা হলেন, হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)।

স্থানীয় সূত্রে জানাযায়,।আজ ভোর ৫ টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়া নামে সিএনজির এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের আরও তিন সদস্য আহত হন।

পুলিশ জানায়, নিহত বকুল মিয়া পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ পাপন হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে ঘরের মধ্যে মিলল স্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী গুরুতর আহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন