২৮/০২/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
17.7 C
Dhaka
২৮/০২/২০২৬, ৬:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশুগঞ্জ সার কারখানায় বেতন বৈষম্য দূর করতে শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্পোরেশন, এক পে-স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারীরা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ঘণ্টব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক-কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ১লা মার্চ থেকে আশুগঞ্জ সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন গড়ে সাড়ে ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে- যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. আবু কাউসার ও বাংলাদেশ কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ প্রমুখ।

সিবিএ সাধারণ সম্পাদক মো. আবু কাউসার জানান, শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন-ভাতা দেয়া হয় জাতীয় পে স্কেলে। একই কারখানার শ্রমিক-কর্মচারীদের জন্য দুইটি বেতন কাঠামো বৈষম্যমূলক। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে-স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। এছাড়া বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি বন্ধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের মাধ্যমে আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া পুনরায় চালুর দাবি জনান তারা। পরে কারখানার ভেতরে বিক্ষোভ মিছিল করেন শ্রমিক-কর্মচারীরা।

পড়ুন- কক্সবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কৃষক লীগ ও ছাত্র লীগের সাবেক দুই নেতা আটক

দেখুন- নিরাপত্তার চাদরে রাজধানী, মোড়ে মোড়ে চলছে তল্লাশি | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন