বিজ্ঞাপন

অতিরিক্ত মুল্যে সার বিক্রি, ডিলারকে ৪০ হাজার জরিমানা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সরকারি নির্ধারিত সারের মুল্যের অতিরিক্ত দামে কৃষকের নিকট সার বিক্রির দায়ে মেসার্স রবিন এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

আজ সখিপুর বাজারের ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি এ অভিযান পরিচালনা করেন। এসময় সখিপুর বাজারের ডিলার মেসার্স রবিন এন্টারপ্রাইজকে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৪০ ধারায় ৪০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি কে এম রাফসান রাব্বী বলেন, গোপন সংবাদের ভিক্তিতে সখিপুর বাজারে মেসার্স রবিন এন্টারপ্রাইজের বিরুদ্ধে ডিএসপি ও ডিএপি সার অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। আজ সেখানে গেলে দেখা গেছে একজন কৃষকের কাছে ২৪০০ টাকা মুল্যের ডিএসপি ও ডিএপি ২ বস্তা সার ৩৪০০ টাকা বিক্রি করেছে। বিষটি প্রমানিত হয়ে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

পড়ুন- ৭ কলেজ নিয়ে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের

দেখুন- পকেটে সাপ, মুখে হাসি বাচ্চু মিয়ার! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন