গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গাঁজা ও ইয়াবা সহ দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।
গত সোমবার রাত ২টার দিকে উপজেলার খালেক বাজার এলাকায় সেনাবাহিনীর তল্লাশি চলাকালে দোলা পরিবহনের একটি বাস থেকে ওই দুই যুবক কে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম গাঁজা এবং আসনের ভেতর লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পিরোজপুরের নাজিরপুর থানার পাকুড়িয়া এলাকার মাহফুজ শেখ (২০) ও মো. রানা সরদার (২৪)।
বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, সেনাবাহিনী কতৃক আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন


