২০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
23 C
Dhaka
২০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের অভিযান, ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর সদর উপজেলার তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযান সূত্রে জানা গেছে, সদর উপজেলার রায়পুর বন্দর ও হোটেল বাজার এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২, ৪৩ ও ৪৪ ধারায় অভিযুক্ত করা হয়। লাইসেন্স ছাড়া তেল ও গ্যাস বিক্রির অপরাধে মেসার্স শাহিন ট্রেডার্স–এর স্বত্বাধিকারী শাহিনুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদনের অভিযোগে নিউ বেঙ্গল ফুডস–এর স্বত্বাধিকারী আলী হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অবৈধ প্রক্রিয়ায় পেইন্ট উৎপাদনের অপরাধে নিভালাক পেইন্টস বাংলাদেশ লিমিটেড–এর স্বত্বাধিকারী নাইমুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, র‍্যাব-১২ সিপিসি-৩ গাংনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস.বি. ওয়াহিদুজ্জামান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন- মাদক নির্মূলে চাই সম্মিলিত আন্দোলন,এ্যানি

দেখুন- শেখ হাসিনা ও হাছান মাহমুদের চাঞ্চল্যকর কল রেকর্ড ফাঁস | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন