বিজ্ঞাপন

কলমাকান্দায় অনুষ্ঠিত হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা

পিকেএসএফ-এর সহায়তায় এবং দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বাস্তবায়িত গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা রূপান্তর প্রকল্প (আরএমটিপি) এর আওতায় কলমাকান্দায় আয়োজন করা হলো উদ্যোক্তা উন্নয়ন মেলা-২০২৫।

বিজ্ঞাপন

সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকেই উপজেলার শহীদ মিনার সংলগ্ন মাঠে বসে দিনব্যাপী উদ্যোক্তাদের সৃজনশীল প্রদর্শনী মেলা। “নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক মূল্যশৃঙ্খল উপ-প্রকল্পের উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী কার্যক্রম, নিরাপদ উৎপাদন পদ্ধতি, বাজার ব্যবস্থাপনা ও আধুনিক উদ্যোক্তা উদ্যোগ উপস্থাপন করেন উৎসবমুখর পরিবেশে।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, ডিএসকে’র সহকারী পরিচালক এস. এম. ফারুক রানা ও শামছুল আলম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকে’র ঋণ কার্যক্রম বিভাগের পরিচালক মো. সামসুল আলম।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন- উদ্যোক্তাদের টেকসই উন্নয়ন, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ এবং পোল্ট্রি খাতের সার্বিক অগ্রগতিতে সমন্বিত ও প্রাতিষ্ঠানিক সহায়তা অত্যন্ত প্রয়োজন। পিকেএসএফ এবং ডিএসকে ভবিষ্যতেও এই উন্নয়নযাত্রাকে বেগবান করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্ব।

উদ্যোক্তারা জানান- এ মেলা তাদের জন্য শুধু প্রদর্শনীর জায়গা নয়; বরং আত্মবিশ্বাস বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং বাজার সংযোগ সৃষ্টির এক মূল্যবান সুযোগ।

আয়োজক প্রতিষ্ঠান ডিএসকে জানায়- উদ্যোক্তাদের পাশে আমরা আছি, থাকবো; তাদের উন্নয়নই আমাদের শক্তি।

দিনব্যাপী এই আয়োজন পোল্ট্রি খাতের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে- এমনটাই মত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের।

পড়ুন- ১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দেখুন- এনসিপি’র সাথে বিএনপি’র জোট, হবে কী? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন