বিজ্ঞাপন

রামগঞ্জে চাঁদার টাকা না দেওয়ায় বিএনপি কর্মীকে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঁদা না দেওয়ায় আনোয়ার হোসেন (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভোলাকোট ইউনিয়নের সাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন একই এলাকার বাসিন্দা ও চার সন্তানের জনক। ঘটনায় অভিযুক্ত যুবদল কর্মী ইউসুফ পলাতক রয়েছে।

নিহতের পরিবার জানায়, আনোয়ার তার শ্যালককে বিদেশ পাঠাতে ২ লাখ টাকা সংগ্রহ করেন। এই টাকা চাঁদা হিসেবে দাবি করে ইউসুফসহ আরও কয়েকজন। গত কয়েকদিন ধরে তারা হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন সকালে আনোয়ার দোকানে একা ছিলেন। তখন ইউসুফসহ ২-৩ জন এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: আমির ফয়সাল জানান, বুকে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

বিএনপি নেতা আবদুর রহিম জানান, আনোয়ার বিএনপির কর্মী এবং ইউসুফ যুবদলের হলেও তারা কোনো পদে ছিলেন না। নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

রামগঞ্জ থানার ওসি মো. আবদুল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন