০১/০৩/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
18.9 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইতালিতে মানবপাচার চক্রের হোতা বাংলাদেশী গ্রেফতার

ইতালির পেস্কারা ও আবরুৎসো অঞ্চলে সক্রিয় একটি মানবপাচার চক্র ভুয়া জব কন্ট্রাক্ট বা ‘দেক্রেতো ফ্লুসি’ ব্যবহার করে শত শত বাংলাদেশিকে অবৈধভাবে ইতালিতে এনেছে।

বিজ্ঞাপন

এই চক্রের মূল হোতা ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং আরও ১৯ জনের বিরুদ্ধে তদন্ত চলছে।প্রতারণার মাধ্যমে অভিবাসীদের কাছ থেকে বিপুল অর্থ আদায় করে চক্রটি প্রায় ৩ মিলিয়ন ইউরো বা ৩৬ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ গড়েছে।


চক্রটির সাথে স্থানীয় অসাধু ইতালীয় ব্যবসায়ী এবং পেশাদাররা জড়িত ছিল, যারা ‘ক্লিক ডে’র (Click Day) জন্য ভুয়া কোম্পানি ও কাগজপত্র তৈরি করে দিত।গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশ থেকে লোক সংগ্রহ এবং টাকা আদায়ের জন্য সহিংসতা, হুমকি ও মারধর করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ।এর আগে ২০২৪ সালের জুলাই মাসে পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে দুই ব্যবসায়ীকে ভুয়া কাগজপত্রসহ ধরেছিল, যা এই তদন্তের মোড় ঘুরিয়ে দেয়।

দেক্রেতো ফ্লুসি’র মতো আইনি বৈধ পথ ব্যবহার করে এমন জালিয়াতি কি ইতালির অভিবাসন ব্যবস্থাকে আরও কঠোর হতে বাধ্য করবে।

পড়ুন: জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন: সিইসি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন