২৫/০২/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আফগান নাগরিকদের ভিসা ইস্যু স্থগিত করলো যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনার পর আফগান পাসপোর্টধারী সকল ব্যক্তির জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, অভিবাসন–সংক্রান্ত সব আশ্রয় আবেদনের সিদ্ধান্তও স্থগিত করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারী ব্যক্তিদের জন্য ভিসা ইস্যু স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র দপ্তর।

এর আগে, গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে লক্ষ্য করে গুলির প্রধান সন্দেহভাজন হিসেবে আফগান নাগরিক রহমানউল্লাহ লাকানওয়ালের নাম প্রকাশিত হয়। হামলায় ন্যাশনাল গার্ডের এক সদস্য নিহত এবং অন্যজন গুরুতর আহত হন।

রুবিও আরও বলেন, “আমাদের জাতি ও জনগণের সুরক্ষার চেয়ে বড় কোনো অগ্রাধিকার নেই।”

অভিযোগ অনুযায়ী, হোয়াইট হাউসের কাছে টহল দেয়ার সময় লাকানওয়াল পশ্চিম ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের সদস্য সারাহ বেকস্ট্রম এবং অ্যান্ড্রু উলফের ওপর অতর্কিত হামলা চালান।

সিআইএ নিশ্চিত করেছে যে, ২০২১ সালে আফগানিস্তান থেকে পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পরই লাকানওয়াল যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তিনি আফগানিস্তানে সিআইএর হয়ে কাজ করতেন।

শুক্রবার ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নির কার্যালয় জানায়, লাকানওয়ালের বিরুদ্ধে হত্যা ও সশস্ত্র অবস্থায় হত্যার উদ্দেশ্যে দুটি হামলার অভিযোগ আনা হয়েছে।

অন্য এক ঘোষণায় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর পরিচালক জোসেফ এডলো জানান, “মার্কিন জনগণের নিরাপত্তার স্বার্থেই” সংস্থাটি সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে।

পড়ুন: সাবেক মেয়র আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন