ব্রিটেনের খ্যাতনামা নাট্যকার ও অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই। ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন তিনি। সংবাদটি নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইউনাইটেড এজেন্টস—তারা জানিয়েছে, মৃত্যুর সময় পরিবার উপস্থিত ছিল। তবে মৃত্যুর কারণ জানানো হয়নি।
নাজি শাসনামলে চেকোস্লোভাকিয়া থেকে পালিয়ে ইংল্যান্ডে বড় হওয়া স্টপার্ড সমকালীন নাটকে ভাষার অভিনব ব্যবহার, দার্শনিক বয়ান ও বুদ্ধিদীপ্ত সংলাপের জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে— ‘রোজেনক্রান্জ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’, ‘ট্রাভেসটিস’, ‘দ্য রিয়েল থিং’, ‘আর্কেডিয়া’, এবং তিন খণ্ডের বিশাল কাজ ‘দ্য কোস্ট অব ইউটোপিয়া’।
চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য চিত্রনাট্যের মধ্যে আছে— অস্কারজয়ী ‘শেক্সপিয়ার ইন লাভ’, ‘ব্রাজিল’, ‘এম্পায়ার অব দ্য সান’, ও ‘আন্না কারেনিনা’।
পড়ুন: সবুজ ঢাকার স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ
আর/


