বিজ্ঞাপন

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপনী

বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও মাসব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। মেলা আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী বৃক্ষমেলায় প্রায় এক কোটি নয় লাখ টাকার ৭৭ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিক্রি হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বলেন, গাছ আমাদের পরম উপকারী বন্ধু ও অর্থকারী ফসল। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যেমন অর্থনৈতিকভাবে লাভবান হই তেমন পরিবেশের ভারসাম্যরক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে গাছের প্রয়োজন রয়েছে। নিজে গাছ লাগাতে হবে এবং অন্যকে গাছ লাগাতে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, বৃক্ষ বিষক্ত জ¦লীয় বাষ্পের হাত থেকে রক্ষার পাশাপাশি কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা কমায়। পরিবেশ সংরক্ষণে বেশি বেশি বৃক্ষরোপণের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক ইমরান আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান। অনুষ্ঠানে নার্সারি মালিক সমিতির সভাপতি মো: বদরুল আলম রয়েল ও সাংবাদিক আল মাহমুদ প্রিন্স বক্তব্য রাখেন। জেলা প্রশাসন এবং খুলনা সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বৃক্ষমেলা নিয়ে প্রতিবেদন করার জন্য পাঁচজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। এছাড়া, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : আ.লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলম গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন