২৭/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
31.6 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৫:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে টাঙ্গাইল উপজেলা প্রশাসন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া।

কর্মশালার বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর সৈয়দ হামিদুর রহমান।

কর্মশালায় ইউরোপ ও লিবিয়া থেকে শূন্য হাতে ফেরা কয়েকজন অভিবাসী তাদের সঙ্গে হওয়া প্রতারণা, নির্যাতনের অভিজ্ঞতা উপস্থিত সবার সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধি, প্রবাসবন্ধু ফোরামের সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং অভিবাসন খাতের অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রত্যাশাু ২ প্রকল্পের আওতায় রিটার্নি অভিবাসীদের টেকসই পুনরেকত্রীকরণের জন্য আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইল-৪ আসনে বিএনপি’র প্রার্থীর প্রচারণায় ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন