গাজীপুরে চুরির অভিযোগে গণপিটুনি, নিহত ১

গাজীপুরে দোকানে চুরির উদ্দেশ্যে ওপরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টায় মিন্টু নামের একজন গনপিটুনিতে নিহত। ‎বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, দুটি দোকানে চুরির উদ্দেশ্যে দোকানের ওপরের টিন কেটে ভেতরে প্রবেশের চেষ্টা করেন মিন্টু। এ সময় মার্কেটের নিরাপত্তাকর্মীর নজরে পড়লে তাকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বহিরাগত তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
‎
‎গুরুতর আহত অবস্থায় মিন্টুকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎
‎ঘটনার বিষয়ে গাজীপুর সদর থানাধীন কাউলতিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) সুমন খান তদন্ত করছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
‎
‎স্থানীয়দের দাবি, মিন্টু এর আগেও চুরিসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। তবে তার মৃত্যুর ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
‎
‎স্থানীয়রা দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : বাহুবলে অসহায় পরিবারের পাশে ইউনাইটেড পিপলস ফাউন্ডেশন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন