20.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ সোমবার

খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশ আগামীকাল সোমবার (১ ডিসেম্বর)। এদিন দুপুর ১২টায় নগরীর শিববাড়ী বাবরী চত্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ময়লাপোতা মোড়, ডাকবাংলো মোড় ও জোড়াগেট পর্যন্ত এ সমাবেশের বিস্তৃতি ঘটবে। এসব এলাকায় দেড় শতাধিক মাইক হর্ন লাগানো হয়েছে। দেড় থেকে দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশাবাদী খুলনার নেতারা।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে সমাবেশের সার্বিক প্রস্তুতি বিষয়ে তথ্য জানিয়েছেন আন্দোলনরত ৮ দলের নেতারা।

সংবাদ সম্মেলনে বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জামায়াতে ইসলামীর খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম।

সমাবেশে বিশেষ অতিথি থাকবেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন।

এছাড়াও খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে সকল মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই চালানো হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা। লিফলেট বিতরণের পাশাপাশি পথচারী ও স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের মাধ্যমে সমাবেশের মূল বার্তা ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল ও পেশাজীবী, সামাজিক সংগঠনের সাথে মতবিনিময় এবং কর্মসূচি সফল করতে ব্যাপক মাইকিং, মোড়ে মোড়ে বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার টানানো হয়েছে। সমাবেশের জন্য ৪০-৩০ বর্গফুটের সুবিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। মিডিয়া কর্মীদের জন্য মঞ্চের দুই পাশে পৃথক দুটি মঞ্চ তৈরি করা হয়েছে। এ বিশাল সমাবেশ বাস্তবায়নের জন্য প্রচার-মিডিয়া, অফিস, মঞ্চ, ডেকোরেশন ও শৃঙ্খলাসহ ১১টি উপ-কমিটি তাদের কাজ করছে।

তিনি বলেন, দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষের আসার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের যানবাহন রাখার জন্য জিরো পয়েন্ট-থেকে গল্লামারী, জিরো পয়েন্ট থেকে বাইপাস হয়ে ময়ুরী আবাসিক এলাকা, পূর্বরূপসা ঘাট এবং জোড়াগেট গরুর হাট ও সিএন্ডবি কলোনীর মাঠ প্রস্তুত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, সমাবেশে ব্যাপক জনসমাগম হবে এবং এ আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরী সভাপতি ও সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি আমানুল্লাহ, খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগরী সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, বাংলাদেশ খেলাফাত মজলিস মহানগরী সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, খুলনা জেলা সাধারণ সম্পাদক হাফেজ শহিদুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগরী সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার খুলনা বিভাগীয় সমন্বয়কারী নিজামুদ্দিন অমিত, খেলাফত মজলিস খুলনা মহানগরী সভাপতি এফ এম হারুন অর রশিদ, খুলনা জেলা সভাপতি মাওলানা এমদাদুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান, খেলাফত মজলিস খুলনা জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ জুবায়ের, জেলা সেক্রেটারি এস এম রেজাউল করিম, মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, এমদাদুল্লাহ আজমী ডালিম, মুফতি মাহফুজুর রহমান, মুফতি সাদিকুর রহমান, মাওলানা মুজাহিদুর রহমান, মো. জাকির খান, এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল, মো. কামরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম, মমিন ইসলাম নাসিব, মাওলানা হাবিবুল্লাহ গাজী, মো. সাকিব, মোহাম্মদ নূর হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন