22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাবেক এমপি জর্জ ৩ দিনের রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আলতাফ হোসেন তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ১৯ জুলাই দুপুর ১টার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রনি। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন