১০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বম্ভরপুর সীমান্তে ব্যতিক্রমী দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের সীমান্তঘেঁষা বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি ক্যাম্পের বাজারে সোমবার (১ ডিসেম্বর) এশার নামাজের পর এক ব্যতিক্রমী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সীমান্তের নৈঃশব্দ্য ভেদ করে স্থানীয় মসজিদে মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দোয়া মাহফিলটি হয়ে ওঠে ব্যতিক্রমী এক আয়োজন। দেশনেত্রীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় তরুণ-তরুণী, প্রবীণ, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের সাধারণ জনতা একত্রিত হয়ে হাত তুলেন মহান আল্লাহর দরবারে।

অনুষ্ঠানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ কয়েস। তাঁর আহ্বানে কর্মীরা ছাড়াও সাধারণ মানুষ দোয়া মাহফিলে অংশ নেন। রাজনৈতিক অঙ্গনের বাইরে গিয়ে সামাজিক দায়িত্ববোধ থেকে এ আয়োজনে অংশ নেয় গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এডভোকেট মামুনুর রশীদ কয়েস বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের আশা।”

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সীমান্ত এলাকার সাধারণ মানুষের সাথে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আবেগ ও সম্পর্ক বহুদিনের। তাই তাঁর অসুস্থতার খবরে চিনাকান্দি বাজারের মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে দোয়ার আয়োজন করেন।

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ময়মনসিংহ সরকারী কলেজে নবীণ বরন ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন