রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ মিজানুর রহমান (৫১) নামে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।রাজবাড়ী সদর থানা মামলা নম্বর- ২০, মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭(৩), ৮, ৯(৩), ১০ ও ১১ ধারায় দায়ের করা হয়েছে।

সে রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানাধীন চর লক্ষ্মীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিজানুর রহমান ওই এলাকার বাসিন্দা। তিনি মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন,রাজবাড়ী সদর থানার গত -১৪ জুন- ২০২৬-এর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পরে আইনগত প্রক্রিয়া শেষে মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন