বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম প্রকাশ করা হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে মো. সাজেদুর রহমান বিপ্লবকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন তৌফিক এলাহী। সাধারণ সম্পাদক করা হয়েছে মো. জারজিস ইউসুফ রুমিককে।
এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. লিজন আলী, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. লিংকন হোসেন এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. মাকছুদুল হকের নাম উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পড়ুন : টাঙ্গাইলে ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শুরু


