বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে চার ঘণ্টার কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে জেলা সদর হাসপাতালসহ সরকারি, বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ কর্মবিরতি পালন করা হয়।
‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।


কর্মবিরতির কারণে হাসপাতালগুলোতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণ বন্ধ থাকে। এতে স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা বেশি কষ্টে পড়েন


একাধিক রোগী জানান, পূর্ব প্রস্তুতি নিয়ে হাসপাতালে এসেও পরীক্ষা করাতে পারেননি তারা। কেউ কেউ চিকিৎসা ছাড়াই ফিরে যান।


মেডিকেল টেকনোলজিস্ট আতিকুর রহমান ও ফার্মাসিস্ট মো: জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। এখন এক দফা, এক দাবি—যেকোনো মূল্যে এটি বাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে আগামীকাল থেকে লাগাতার পূর্ণ কর্মবিরতিতে যাব।


আন্দোলনকারীরা আরও জানান, দাবি আদায়ে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। তবে দ্রুত দাবি না মানলে স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বলে জানান তারা।


এদিকে আন্দোলনের কারণে সেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা। তারা বলছেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, এ ধরনের সংকটে দ্রুত সমাধান জরুরি।

পড়ুন- পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় ও আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস পালিত

দেখুন- টিএফআই সেলে গু\মে\র মামলা নিয়ে যা বললেন চীফ প্রসিকিউটর তাজুল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন