১১/০২/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:১৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে খালেদা জিয়ার দোয়া মাহফিলে কাঁদলেন নেতা-কর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) বাদ আছর পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে জেলা বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় অশ্রুসিক্ত হয়ে পড়েন অসংখ্য নেতা-কর্মীরা। আবেগঘন পরিবেশে হাত তুলে মোনাজাত করেন উপস্থিত মুসল্লি থেকে শুরু করে সাধারণ জনগণ।

উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। এ অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি। সরকারের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

পড়ুন- বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খুলনা প্রেসক্লাবে দোয়া মাহফিল

দেখুন- বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন