স্বরাষ্ট্রমন্ত্রীর চামড়া গন্ডারের চেয়েও শক্ত: মেহেরপুর-১ আসনের এমপি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের কঠোর সমালোচনা করে তাঁর চামড়া গন্ডারের চেয়েও শক্ত বলে মন্তব্য করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির তাজ উদ্দিন খান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে মেহেরপুর শহরের কোর্ট মোড়ে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তাজ উদ্দিন খান বলেন, দেশের বিভিন্ন স্থানে সংসদ সদস্য ও বিএনপি নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। এরপরও স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বাড়িতে আগুন দেওয়া হলে তখন কি তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করবেন?

তিনি আরও অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায়। তবে জামায়াতে ইসলামীকে তারা কিনতে পারেনি বলেই দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এ সময় তিনি আওয়ামী লীগকে আবারও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টার জন্য অভিযুক্ত করেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়।

এতে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহাবুবুর রহমান, সেক্রেটারি ইকবাল হোসাইন, রাজনৈতিক সেক্রেটারি রুহুল আমিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল থেকে সরকারবিরোধী ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সমাবেশে বক্তারা ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সৈয়দপুরে আদালতের রায় পাওয়া জমিতে গিয়ে হামলার অভিযোগ, আহত ৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন