২৬/০২/২০২৬, ২০:৪৮ অপরাহ্ণ
23.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ২০:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নওগাঁয় বিএনপি নেতার গুদামে অবৈধভাবে মজুত ১৪৯ বস্তা ডিএপি

নওগাঁর পত্নীতলায় ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মন্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক (ডিএপি) সার জব্দ করেছে কৃষি অফিস।

বিজ্ঞাপন

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নে পাটলের গোয়েন্দা পাড়ার একটি বাগানের ভেতর সৈনিক ট্রেডার্স অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়। সৈনিক ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী শিহাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম।

স্থানীয় ও কৃষি অফিস সূত্রে জানা যায়- সিরাজুল ইসলাম একজন কীটনাশক ও খুচরা ব্যবসায়ী। বুধবার বিকেলে সাড়ে ৩টার দিকে অবৈধভাবে রাসায়নিক ডিএপি সার মজুত করছিলেন। বিপুল পরিমাণ সার মজুত রাখার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা কৃষি অফিসকে অবগত করা হলে সন্ধ্যায় উপজেলা কৃষি অফিসার ঘটনাস্থল থেকে সারগুলো উদ্ধার করে।

এবিষয়ে বিএনপি নেতা সিরাজুল মন্ডল বলেন, ‘আমি একজন খুচরা সার ব্যবসায়ী। আমার সারের দোকানে এমওপি ও ইউরিয়া সার পর্যাপ্ত পরিমানে আছে। তবে ডিএপি সার নেই। আর এখানে যেসব সার ডিলার আছেন তাদের কাছে সার পাওয়া যায় না। নওগাঁর নয়ন শীল নামে একজন সার ডিলারের মাধ্যমে কোম্পানিতে টাকা দিয়ে নারায়নগঞ্জ থেকে ডিএপি সারগুলো আমার গুদামে নিয়ে আসছিলাম। পরে কৃষি অফিস সারগুলো জব্দ করে নিয়ে যায়।’

উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল গিয়ে ১৪৯ বস্তা সার উদ্ধার করে উপজেলার একটি গুদামে রাখা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলীমুজ্জামান মিলন বলেন, ‘আজ সারাদিন আমি এবং কৃষি অফিসার উপজেলার বিভিন্ন এলাকায় সারের পয়েন্টগুলোর খোঁজখবর নিচ্ছিলাম। দুপুরে হঠাৎ করে জানা যায় সেখানে একটি ট্রাক থেকে সারগুলো নামানো হচ্ছিল। পরে কৃষি অফিসার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে নিয়ে আসে। তবে কোথা থেকে সারগুলো আসছে তা জানা গেলে নিষ্পত্তি করা সহজ হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

পড়ুন- ‎দিনাজপুরের একই সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আশংকাজনক অবস্থায় ৬

দেখুন- আগামী ১২ মাস মহান দেশ ইরানের জন্য গুরুত্বপূর্ণ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন