মাগুরায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক অসহায় নারীর গলায় থাকা ১২ আনা ওজনের সোনার চেইন ও হাতে থাকা ৪ আনা ওজনের আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রাজিব হোসেন (২৬) নামে এক যুবকদের বিরুদ্ধে। ভুক্তভোগী ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস (২১)। তিনি মাগুরা সদর উপজেলার ধর্মদাহ গ্রামের হেমায়েত মোল্যার মেয়ে।
গহনা ছিনিয়ে নেওয়ার বিষয়ে ওই নারী জানান, আহত করা ও গহনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু বকর।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অন্তঃসত্ত্বা ওই নারী চিকিৎসা জন্য স্থানীয় শত্রুজিৎপুর বাজারে ডাক্তার দেখাতে আসতে ছিলো। রাস্তা থেকে হঠাৎ গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় রাজিব। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকারও বেশি। এসময় তিনি আহতও হন। আহত অবস্থা তিনি মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা গ্রহণ করেন। এঘটনায় এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে।
রাজিব হোসেন মাগুরা সদর উপজেলার ধর্মদাহ গ্রামের বাকু মোল্যার ছেলে। গহনা ছিনতাইয়ের ঘটনায় তাকে গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন স্থানীয়রা।
পড়ুন:দাগনভূঞা থানা পুলিশের উদ্যোগে বাক্প্রতিবন্ধী নারীকে স্বামীর কাছে হস্তান্তর
ইমি/


