টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

টাঙ্গাইলে গৃহবধূকে ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণ করে ব্লাকমেইল ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। গ্রেপ্তারকৃত
খাইরুল ইসলাম (৩৩) টাঙ্গাইল সদর উপজেলা গালা গ্রামের ইনাম আলীর ছেলে৷

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এসআরবি এবং এজাহারের বিবরণে জানা যায় যে, ওই গৃহবধূর মেয়ের একটি মাদ্রাসা পড়াশোনা করতেছেন৷ সে সুবাধে গৃহবধূর মেয়েকে বাসায় গিয়ে পড়াতেন ওই মাদ্রাসার শিক্ষক খাইরুল ইসলাম। ছাত্রীর পড়াশোনার খোঁজখবর নেওয়ার অজুহাতে তিনি প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট বিকেলে তিনি ভুক্তভোগীর বাড়িতে আসেন। এসময় ওই গৃহবধূর মেয়ে বাইরে খেলতে যায়। পরবর্তীতর বাড়িতে একা পেয়ে খাইরুল ইসলাম ওই গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। একই সাথে তিনি কৌশলে কিছু আপত্তিকর ছবি ধারণ করেন। পরবর্তীতে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি পুনরায় ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী গত ২ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার পর এসআরবি-১৪
সিপিসি-৩ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামীর বর্তমান নিশ্চিত করে। পরে সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার এলেঙ্গা কলেজ মোড়ে অভিযান পরিচালনা করে খাইরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতে থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন:টানা ৮ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন