বিজ্ঞাপন

আড়ংয়ের আয়োজনে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব’

বাংলাদেশি কারুশিল্প, শীতের খাবার, সংগীত ও ডিজিটাল অভিজ্ঞতার রঙিন আয়োজন

বিজ্ঞাপন

আড়ং আয়োজিত ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫: কারুশিল্পের উৎসব’ হচ্ছে বাংলাদেশের সমৃদ্ধ কারুশিল্প ঐতিহ্যের কারিগর ও তাদের শিল্প উদযাপনের এক বর্ণিল উৎসব।

ডিসেম্বর মাসজুড়ে আড়ং তেজগাঁও আউটলেট রূপ নেবে এক প্রাণবন্ত উৎসবস্থলে, যেখানে কারুশিল্পী, ক্রেতা এবং কমিউনিটি একসাথে উদযাপন করবে জামদানি, নকশীকাঁথা, হ্যান্ড এমব্রয়ডারি, গহনা, রিকশা আর্টসহ নানা কারুশিল্প।

প্রায় পাঁচ দশক ধরে আড়ংকে সংজ্ঞায়িত করে আসা গ্রামীণ কারুশিল্পীদের দক্ষতা ও গল্পকে এই আয়োজন বিশেষভাবে তুলে ধরবে। উৎসবের দিনগুলোতে আড়ং তেজগাঁও আউটলেট রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে।

উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫-এর প্রতিটি সপ্তাহে থাকবে ভিন্ন ভিন্ন থিম—পিঠা উৎসব, ঠান্ডা বিটস, বিয়ে উৎসব এবং দেশের শীর্ষ শিল্পীদের কনসার্টসহ বিশেষ গ্র্যান্ড ফিনালে। পুরো কার্নিভালটি সাজানো হয়েছে পরিবার-বান্ধব বিষয়টি মাথায় রেখে, যেখানে থাকবে পিঠা, ফুচকা, চটপটি, কাবাবসহ জনপ্রিয় স্ট্রিট ফুডের ফুড কার্ট, শিশুদের জন্য বিশেষ কিডস জোন এবং টেরাকোটা টেলসে কার্নিভাল গেমস, সাথে বড় শিল্পীদের লাইভ মিউজিক এবং ডু-ইট-ইয়োরসেলফ ক্রাফট জোন।

এছাড়া দর্শনার্থীরা নতুনভাবে সাজানো aarong.com-এর জোনে গিয়ে প্ল্যাটফর্মটি নতুনভাবে উপভোগ করতে পারবেন। আড়ংয়ের পাশাপাশি থাকছে ব্র্যাকের অন্যান্য সোশ্যাল এন্টারপ্রাইজ—আড়ং অরিজিনস (ব্র্যাকের উচ্চমানের খাদ্য ব্র্যান্ড), আড়ং ডেইরি (গ্রামীণ কৃষকদের সহায়তাপ্রাপ্ত গুণগতমানের দুগ্ধজাত পণ্য), ব্র্যাক হেলথকেয়ার (সহজলভ্য ও কমিউনিটি-কেন্দ্রিক স্বাস্থ্যসেবা), এবং অতিথি (স্থানীয় সংস্কৃতির উপর ভিত্তি করে ব্র্যাকের ইকো ট্যুরিজম উদ্যোগ)।

উইন্টার ওয়ান্ডারল্যান্ড ২০২৫ আড়ংয়ের টেকসই উন্নয়ন ও সামাজিক প্রভাবের অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করে, আর প্রতিটি পণ্যের পেছনের কারিশিল্পীর সাথে গ্রাহকদের মেলবন্ধন নিশ্চিত করে।

পড়ুন: শীতে খেজুর খাওয়ার ৬ উপকারিতা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন