১৪/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
23 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৯:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুবাইয়ে বেগম জিয়ার জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে গতকাল রোববার (৭ ডিসেম্বর) আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান বক্তা হিসেবে যুক্ত হয়ে আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী তাঁকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু মহান সৃষ্টিকর্তার দয়া এবং জনগণের দোয়ার বরকতে আজ তিনি দেশের মাটিতে স্বগৌরবে চিকিৎসা গ্রহণ করছেন। তিনি আরও উল্লেখ করেন যে, মহিয়সী এই নেত্রীর দ্রুত সুস্থতার জন্য দেশের সাধারণ মানুষসহ বিশ্বের কোটি কোটি মানুষ মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় কায়মনোবাক্যে প্রার্থনা করছেন।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার রক্ষা ও বহুদলীয় রাজনীতির বিকাশে বেগম জিয়ার অবদান অনস্বীকার্য। দেশের রাজনৈতিক অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র এবং গণতন্ত্রচর্চার এক প্রতিষ্ঠানের নাম বেগম খালেদা জিয়া।

ইউএই বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে এবং দিদারুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন,ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য,সিরাজুল হক নওয়াব,জাকির হোসেন খতিব, নাইমুল ইসলাম টিপু,নজরুল ইসলাম (সিআইপি),মাওলানা দৌলতুর রহমান,এডভোকেট শহিদুল ইসলাম,কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন,এনাম হোসেন, মোহাম্মদ আলম, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ বাবলু, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আমানাত খান, মোহাম্মদ নাঈম খান, মোহাম্মদ আমিন,রাউজান প্রবাসী ঐক্য পরিষদ আল আইন শাখার সদস্য সচিব: মোং শাহাজাহান প্রমূখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

পড়ুন- টাঙ্গাইলে মধ্য রাতে সাংবাদিককে মারধর করে গ্রেপ্তার

দেখুন- যে চরে শিক্ষার আলো ছড়াতে পোহাতে হয় পদে পদে ভোগান্তি!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন