রূপগঞ্জে আবু মাসুমের অর্থায়নে গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার অব্যাহত

খানখন্দে চলাচল অনুপযোগী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে নিজ অর্থায়নে গ্রামীণ রাস্তা সংস্কার ও মেরামত করে দিচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। এরই ধারাবাহিকতায় ৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ড মধুখালী মসজিদ রোড ও ইউনিয়ন পরিষদ রোডের সংস্কার কাজের উদ্বোধন করেছেন তিনি। নিজস্ব অর্থায়নে এমন ব্যতিক্রমী কাজে ব্যাপক প্রশংসায় ভাসছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে মধুখালী গ্রামের বাসিন্দাদের নিয়ে সড়ক মেরামত কাজের উদ্বোধন পূর্বে আবু মোহাম্মদ মাসুম বলেন,মধুখালী প্রধান সড়কের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থাকা ভাঙ্গা অংশ গাইড ওয়াল দিয়ে পাকা করে নির্মাণ করে দিচ্ছি। তিনি আরও বলেন, নিজ ব্যবসার মুনাফার ৮০ ভাগই জনগণের জন্যে ব্যয় করছি। গ্রামীণ সড়কের দুর্ভোগ কমাতে সাধ্যমতো চেষ্টা করছি। পাশাপাশি বড় বাজেটের সড়কগুলো মাননীয় এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র সহায়তায় করে দিচ্ছি। আমরা স্বপ্নের রূপগঞ্জ বাস্তবায়নে কাজ করছি। আমি জনগণের জন্যে, রূপগঞ্জ ইউনিয়নবাসির জন্যে কাজ করছি বলেই তারা আমাকে সমর্থন, দোয়া ও সময়মতো ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি করে নিবেন।আমি এখন যেমন এলাকাবাসীর জন্যে করি, তেমনি সুযোগ পেলে আরও বহুগুণ বাড়িয়ে কাজ করবো।

স্থানীয় বাসিন্দাদের দাবী, মধুখালীর প্রধান সড়কে ভাঙ্গা থাকায় এতোদিন গাড়ী চলাচল ব্যহত হয়েছে। এসব বিষয়ে গত জুমআ’র নামাজে মধুখালীবাসি মুসুল্লিদের মতবিনিময়কালে আবু মাসুমকে সড়ক মেরামত বিষয়ে অবহিত করলে তা সমাধানের উদ্যোগ নেন।

পড়ুন : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন