বেতন বৃদ্ধির দাবিতে টানা তিন দিনের বিক্ষোভের পর নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ফিরেছে স্বাভাবিক কর্মপরিবেশ। বৃহস্পতিবার সকাল থেকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার কারখানায় স্বাভাবিকভাবে চলছে উৎপাদন কার্যক্রম।
এদিকে শিল্পাঞ্চলের নিরাপত্তায় পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি, এসআরবি ব্যাটালিয়ন ও আনসারসহ পাঁচ ধরনের বাহিনী মোতায়েন রয়েছে। দায়িত্ব পালন করছেন বিভিন্ন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পাশাপাশি রয়েছে তিনটি গোয়েন্দা সংস্থার নজরদারি। নিরাপত্তা জোরদারে মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী থেকে আনা হয়েছে তিন শতাধিক অতিরিক্ত পুলিশ সদস্য। মোতায়েন রয়েছে ছয় প্লাটুন বিজিবি ও দেড় শতাধিক আনসার সদস্য।
জেলা প্রশাসক ও জেলা পুলিশ জানিয়েছেন, ডিসেম্বর থেকে শ্রমিকদের মুজুরি বাড়ছে বাড়ায় তারা কর্মস্থলে যোগ দিয়েছেন। গতদিন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না হলে শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।
পড়ুন : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
সা/


